২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের কমিটিতে অধ্যক্ষ মো. মাসুক মিয়া আমীর নির্বাচিত হন। শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে পুনরায় সেক্রেটারি মনোনীত হয়েছেন এড. মো. কামরুল ইসলাম।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে মজলিশে শুরা ও কর্মপরিষদের সভায় অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও এড. কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মজলিশে শুরা ও কর্মপরিষদের সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর ও সহকারী সেক্রেটারী মো. মনসুর আলী মনোনীত করা হয়েছেন।
এছাড়াও কর্মপরিষদ সদস্যবৃন্দ হলেন- মাওলানা আব্দুস সালাম, মাওলানা বাহার আলী, আব্দুল হাই, মাইনুল ইসলাম, মাওলানা সোলাইমান আহমদ, মাসুদ আহমদ ও মজলিশে শুরা সদস্য নির্বাচিত হয়েছেন- মাওলানা আব্দুল মছব্বির, মাওলানা সোয়েব আহমদ, এবাদুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D