২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে দায়ের হওয়া মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গ্রেপ্তার হওয়া ঐ দুই নেতা হচ্ছেন- সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গভীররাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ গ্রেপ্তার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামীদের সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D