২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে বালু বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় অভিযানের খবরে সারী নদী-৩ এলাকায় বারকী নৌকা ও খালি ট্রাক ফেলে বালু উত্তোলনের কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সারী নদী লালাখাল পয়েন্টে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে সারী-৩ এলাকায় বালু উত্তোলন করে ট্রাক লোডের সময় একটি ট্রাক (সিলেট মেট্রো-ড-১১-০০৬২) বালু বোঝাই অবস্থায় আটক করা হয়।
এ সময় বালুর মাঠে আরো বেশ কিছু ট্রাক বালু উত্তোলনের অপেক্ষায় ছিলো।
এ সময় টাস্কফোর্সের অভিযানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী সহ বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অন্তর্ভুক্ত লালাখাল বিওপির বিজিবি সদস্য ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ ফোর্স অভিযানে অংশ নেয়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, বার বার অভিযান ও মনিটরিং করার সত্ত্বেও একটি কুচক্রী মহল বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে গভীর রাতে ট্রাক সহ বালু আটক করা হয়েছে। সেই সাথে যে যে ট্রাক বালু লোডের জন্য অপেক্ষমান ছিলো সেগুলোর তথ্য নাম্বার সংগ্রহ করে আনা হয়েছে। তিনি এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D