বিশ্বনাথে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪

বিশ্বনাথে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের বিশ্বনাথ থেকে মফিক মিয়া (৪৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজ বাড়ির একটি ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া মফিক মিয়া উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মফিক পেশায় একজন কৃষক ছিলেন। তিনি মানসিক সমস্যায় ভোগছিলেন। বুধবার রাতে সবার সাথে খাবার খেয়ে ঘুমুতে যান তিনি। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে বাইরে যান মফিক। দীর্ঘ সময় ঘরে না ফেরায় তার স্ত্রী পরিবারের সবাইকে জাগিয়ে তোলেন। খোঁজাখুজির এক পর্যায়ে ধান রাখার ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রুবেল মিয়া বলেন, সকালে ধান রাখার ঘরের তীরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট