২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪
বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সিলেট নগরীর বিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন- বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের উপদেষ্টা আমিরুল ইসলাম বাবু, বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের উপদেষ্টা ও লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ, বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের উপদেষ্টা নীলাঞ্জন দাস টুকু।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় সদস্য শামসুল বাসিত শেরো, মানবাধিকার কর্মী দিলোয়ার হোসেন, সংগীত শিল্পী ও চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। সম্মেলনে বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সভাপতি বাউল বিরহী কালা মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব বাউল সূর্যলাল দাশ।
সংস্কৃতি কর্মী একেএম কামারুজ্জামান মাসুম’র পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাউল আব্দুর রহমান, সংগঠনের যুগ্ম আহবায়ক বিরহী লাল মিয়া, বাউল রানু সরকার, বাউল সিরাজ উদ্দিন, বাউল শাহজাহান সিরাজ, বাউল তছকির আলী, বাউল সৌরভ সোহেল, বাউল ও কবি মনির নূরী, বাউল জবান আলী, বাউল হীরা মোহন তালুকদার, বাউল প্রাণ কৃষ্ণ ঘোষ প্রমুখ।
এছাড়াও সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাউল বিরহী কালা মিয়া ও সাধারণ সম্পাদক বাউল সূর্যলাল দাশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D