২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সাহেদ আহমদ মুছাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দাপুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।
জানা যায়, গোয়ালাবাজার থেকে পোষাক ও সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনী একটি দল চেয়ারম্যানকে আটক করে। পরে তাকে গোলাপগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান (পিপিএম) জানান- ৫ আগস্টের আগে গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ২৩ আগস্ট থানায় দায়ের করা একটি মামলায় সাহেদ আহমদ মুছাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন- গ্রেপ্তারের পর সাহেদ আহমদ মুছাকে আদালতে প্রেরেণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D