২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালের আজ ২য় মৃত্যু বার্ষিকী। ২০২২ সালের ৬ নভেম্বর রাত ৯টার দিকে নগরীর আম্বরখানায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি নিহত হন।
বুধবার (৬ নভেম্বর) রাত ৯ টায় নগরের মেন্দিভাগস্থ একটি মিলনায়তনে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), শাহ জামাল নুরুল হুদা, গোলাম রব্বানী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, মামুনুর রশিদ মামুন, এড. মোমিনুল ইসলাম মোমিন, আব্দুল আহাদ খান জামাল ও শাকিল মোর্শেদ, জেলা বিএনপির দফতর সম্পাদক এড. সাঈদ আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এড. মোস্তাক আহমদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ ও আহাদ চৌধুরী শামীম, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন পান্না, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ফজলে আহসান রাব্বী, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান এইচ খান, বিএনপি নেতা হেলাল নির্ঝর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, আশরাফুল আলম মাহি, আব্দুস সালাম, শাহীন আহমদ প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিকের মাতৃবিয়োগে তাঁর মায়ের রুহের মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D