২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৪তম প্রতিষ্টাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৭ নভেম্বর বৃহস্পতিবার লাল পতাকা মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৭ নভেম্বর বিকাল ৩টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত শেষে লাল পতাকা মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজারস্হ নজরুল একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D