গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমির মালিকানা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া (৩০) নামের ওই যুবক মারা যান।

সেলিম মিয়া গোয়াইনঘাট উপজেলার হোয়াউরা গ্রামের জহুর আলীর ছেলে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে সোমবার গোয়াইনঘাটে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহত হন সেলিম মিয়া। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি ওই হাসপাতালে মারা যান।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এতে সেলিম মিয়া গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট