বিপুল পরিমাণ পাসপোর্ট, এনআইডিসহ তিন দালাল আটক

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

বিপুল পরিমাণ পাসপোর্ট, এনআইডিসহ তিন দালাল আটক

Manual5 Ad Code

হবিগঞ্জে পাসপোর্ট অফিসের দালালদের বিরুদ্ধে সাড়াষি অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় বিপুল পরিমান পাসপোর্ট, এনআইডি ও জন্মসনদসহ তিন দালালকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

আটককৃতরা হলো- জেলার চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (৪৯), হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগরের সাইদুল ইসলাম (৫৫) ও বড় বহুলার ফরিদ মিয়া (৪৫)।

Manual2 Ad Code

আটককৃতদের শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual4 Ad Code

জানা যায়- বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশনের অধীনস্থ ৩৬০ পদাতিক ব্রিগেডের ১৩ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট’র একটি টহল দল মেজর ইসরাফ আহমেদের নেতৃত্বে অভিযান চালায়। এসময় মো. সাইদুল ইসলাম নামে এক দালালকে আটক করে। আটককৃত দালালের তথ্যের ভিত্তিতে চক্রের আরো দুই সদস্যকে আটক করা হয়।

আটককৃত সালামের কাছ থেকে ১৮টি পাসপোর্ট, স্মার্ট কার্ড ৮টি, নরমাল এনআইডি ২১টি, পাসপোর্ট ডেলিভারি স্লিপ ১০টি, এনআইডি কার্ডের ফটোকপি ৪০টি, মেডিকেল রিপোর্ট ১৩টি, ৪২ জনের ৪৯টি ছবিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়াও সাইদুলের কাছ থেকে ৮টি পাসপোর্ট বই, স্মার্ট কার্ড, এনআইডি ১৪টি, নরমাল এনআইডি ১০টা, ভিসা ফটোকপি ৩০টি, অঙ্গিকারনামা ১৮টি, পাসপোর্ট ফটোকপি ১০টি, কোভিড ১৯ এর ফটোকপি ৬টি, বিভিন্ন দেশের ভিসার ফটোকপি ১৯টি, নিয়োগ বিজ্ঞাপ্তি ১৩টি, সৌদি আরবের ভিসা ফটোকপি ৭টি, বিমান টিকেট ২০টি, বিভিন্ন প্রকারের ফরম ৪৫টি, মানি রিসিভ ও ভিসা ফটোকপি ১০টি, জন্ম সনদ ২টি।

ফরিদ মিয়ার কাছ থেকে এবি ব্যাংক চেক বই একটি, এবি ব্যাংক ভিসা কার্ড একটি, স্মার্ট এনআইডি কার্ড ২টি, চালান ফরম ১৭টি, ডেলিভারি স্লিপ ১০০টি, লেজার বই ১টি, সাপপোর্ট এনআইডি ফটোকপি ১২টি, পুলিশ ক্লিয়ারেন্স ৮টি, পাসপোর্ট তথ্য সংশোধন ফরম ১৭টি, এনআইডি তথ্য সংশোধন ফরম একসেট, কম্পিউটার, প্রিন্টারসহ নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো: আলমগীর কবির জানান সেনাবাহিনী ৩ জনকে থানায় হস্তার করেছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual3 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code