২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩৪ লাখ টাকার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।
বুধ ও বৃহস্পতিবার (৩০-৩১ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে ভারতীয় পণ্যের সাথে কিছু বাংলাদেশি পণ্যও রয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান।
তিনি জানান- জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- ২০৪ পিস শাড়ী, ১৮০০ পিস সানগ্লাস, ৬৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ৩১ কেজি সার্ফ এক্সেল, ৯৬ বোতল মদ ও ৩টি মোটরসাইকেল।
এছাড়াও বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে- ২২০০ কেজি রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২টি নৌকা।
এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, জব্দকৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D