সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে তেতলী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেন।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে সহিংসতার অভিযোগসহ বিভিন্ন অপরাধে দক্ষিণ সুরমা থানায় ৭/৮ টি মামলা রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট