২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় ফারুক মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত ফারুক মিয়া সিলেট নগরের ঘাসিটোলা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত রাজনগরের পশ্চিমভাগ এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করতেন।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে পশ্চিমভাগ গ্রামের জাকির মিয়ার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ফারুক মিয়া কাজে যেতে বের হন। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে রাস্তার পাশে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রাজনগর থানার ওসি তদন্ত এমদাদুল হক গণমাধ্যমকে জানান, তিনি দীর্ঘদিন যাবত পশ্চিমভাগ এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করে বেতের কাজ করে জীবনধারণ করতেন ফারুক মিয়া। আজ সকালে কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। তাকে চাপা দেওয়ার পরই চালক পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D