২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪
এক মাদক কারবারিকে ধরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তাদের একটি টিম হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কৃষ্ণনগর বাজার এলাকা থেকে ৬৬ কেজি গাঁজাসহ এই কারবারিকে আটক করেছে।
আটক মো. তারেক হোসেন (৪৮) মাধবপুর থানার গন্দবপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- তাদের সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে কৃষ্ণনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজাসহ মো. তারেক হোসেনকে আটক করেছে।
আটকের পর তাকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D