২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান আরশ আলী গণির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের ৭ সদস্য ও ২ সংরক্ষিত মহিলা সদস্য।
রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বরাবর লিখিত আবেদনে অনাস্থার বিষয়টি জানিয়েছেন তারা।
লিখিত আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান আরশ আলী গণি প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে দলীয় প্রভাব খাটিয়ে পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।
অনিয়ম ও দুর্নীতিতে ছিলেন বেপরোয়া। পরিষদের যেসব বরাদ্দ আসে, চেয়ারম্যান তা সদস্যদের না জানিয়ে পছন্দ মতো লোকজনকে নিয়ে কিছু কাজ দেখিয়ে সম্পূর্ণ বরাদ্দ আত্মসাৎ করেন। বয়স্ক-বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকৃত ভূক্তভোগিকে না দিয়ে যার কোনো ভাতার প্রয়োজন নেই তাকে তিনি টাকার বিনিময়ে ভাতার কার্ড দিতেন।
পরিষদের আয়-ব্যয়ের হিসাব চাইতে গেলে চেয়ারম্যান খারাপ আচরণ ও নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে থাকেন।
যাতে ইউপি সদস্যরা তার কাছে হিসাব না চান। পরিষদের কোনো ধরনের রিলিফ বা সরকারি ত্রাণ বরাদ্দ আসলে ইউপি সদস্যদের না জানিয়ে চেয়ারম্যান মনগড়াভাবে এ বরাদ্দগুলো বণ্টন করেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হতে বরাদ্দকৃত ১৫টি গভীর নলকূপ পরিষদের সদস্যদের না জানিয়ে ভুয়া রেজুলেশন করে চেয়ারম্যানের নিজের কিছু কাছের মানুষকে বিতরণ করেন বলেও অনাস্থাপত্রে উল্লেখ করা হয়।
এসব কারণে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে আবেদনে স্বাক্ষর করেন খাজাঞ্চি ইউপি সদস্য শফিক মিয়া, বখতিয়ার আহমদ, পংকজ বিহারী দাস, আবদুর রব রাজু, হাবিবুল ইসলাম, ফজলুল হক, মতিন মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য সুনাবান বিবি ও পারভিন বেগম।
তারা চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অনাস্থার আবেদনটি গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আরশ আলী গণি জানান, ইউপি সদস্যদের অভিযোগ সঠিক নয়। আমার বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করে আসছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D