জৈন্তাপুরে ৯২ ক্যান ভারতীয় বিয়ার সহ যুবক আটক

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

জৈন্তাপুরে ৯২ ক্যান ভারতীয় বিয়ার সহ যুবক আটক

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ মাদক বিরুদী অভিযান পরিচালনা করে ভারতীয় বিয়ার সহ ১জনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায় শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা এলাকায় মাদক বিরুদী অভিযান পরিচালনা করে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম, বিদ্যুৎ পুরকায়স্থ ও এএসআই সিদ্দিক খলিফা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। অভিযান পরিচালনা কালে নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিক্সা আটক করে তল্লাশী চালিয়ে ৫শত মিলিমিটারের ৯২ ক্যান ভারতীয় বিয়ার সহ ১জনকে আটক করা হয়।

আটককৃত মো. জাকারিয়া (২১) উপজেলার হরিপুর এলাকার নযাগ্রাম দক্ষিণ গ্রামের খালিল আহমদ এর ছেলে।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, জৈন্তাপুরে যোগদানের পর হতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং তার অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট