সিলেট ওসমানী হাসপাতালে পেইন ক্লিনিকের উদ্বোধন

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪

সিলেট ওসমানী হাসপাতালে পেইন ক্লিনিকের উদ্বোধন

Manual4 Ad Code

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এনেসথেসিয়া পেইন ও আইসিইউ বিভাগের অধীনে নতুন যুক্ত হলো পেইন ক্লিনিক।

Manual3 Ad Code

গত বুধবার ১৬ অক্টোবর দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিংয়ের ৪২৫ নস্বর রুমে এই পেইন ক্লিনিকের উদ্বোধন করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মুনির। তিনি বলেন ব্যাথা দুর করার জন্য এই পেইন ক্লিনিক সিলেটের মানুষ মোটা অংকের টাকা খরচ করে ঢাকায়, ভারতে বা অন্য কোন দেশে যাচ্ছে। মানুষের কষ্ট লাগবে এ হাসপাতালে এনেসথেসিয়া পেইন ক্লিনিক চালু হয়েছে। তিনি দূঢ় প্রত্যয় ব্যাক্ত করে বলেন ওসমানী হাসপাতলে যেভাবে আমাদের চিকিৎসকগণ আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন অতি শ্রীঘই এ বিভাগ গতিশীল করতে সময়ের ব্যাপার।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিষ্টস ক্রিটিক্যাল কেয়ার এন্ড ফিজিসিয়ান (বিএসএ-সিসিপিপি) সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক, এনেসথেসিয়া পেইন ও আইসি ইউ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মুহাম্মদ খায়রুল বাশার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুট ডিরেক্টর ডাক্তার সোমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক প্রশাসন ডাক্তার বদরুল আমিন প্রমুখ।

Manual7 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code