প্রধান উপদেষ্টার তহবিলে সাবেক এমপি শফি চৌধুরীর আড়াই কোটি টাকা অনুদান

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪

প্রধান উপদেষ্টার তহবিলে সাবেক এমপি শফি চৌধুরীর আড়াই কোটি টাকা অনুদান

Manual1 Ad Code

বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এই অনুদানের ৩টি চেক গ্রহণ করেন। তার হাতে শফি আহমদ চৌধুরীর পক্ষে চেক তুলে দেন তাঁর পুত্র পূবালী ব্যাংকের পরিচালক আরিফ এ চৌধুরী এবং পুত্রবধু বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার চৌধুরী।

শারীরিক অসুস্থতার জন্য শফি আহমদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে জুলাই গণঅভ্যূত্থান ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে তার পক্ষে পরিবারের সদস্যরা এই চেক করে তুলে দেন।

জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে শফি আহমদ চৌধুরী সিলেট-৩ আসনের দু’বারের সাবেক সংসদ সদস্য। দেশের একজন প্রতিতযশা ব্যবসায়ী এবং বৃহত্তম ব্যাংক পূবালী ব্যাংকের সাবেক পরিচালক।

Manual7 Ad Code

১৯৭৪ সাল থেকে দেশের যে কোন দূর্যোগে-দূর্ভোগে সাধ্য অনুযায়ী সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন শফি আহমদ চৌধুরী। বিগত করোনা মহামারির সময়ে সিলেট শহীদ শামসুদ্দীন সরকারি হাসপাতালে ৩০ লক্ষ টাকা ব্যয়ে একটি হেপা ফিল্টার প্রদান করে তিনি আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন।

Manual6 Ad Code

এছাড়াও তার নির্বাচনী এলাকা সিলেট-৩ আসনে বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও হাসপাতালে সরকারি অনুদান প্রদান ছাড়াও ব্যক্তিগত পক্ষ থেকে তার ব্যাপক অবদান রয়েছে। তার প্রতিষ্ঠিত লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজে প্রায় ৩ হাজারের বেশি ছাত্রী উচ্চ শিক্ষা গ্রহণ করছে।

জুলাই গণঅভ্যূত্থানের পর অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুস এর নেতৃত্বে গঠিত বন্যা ও পুনবার্সন তহবিল গঠন করা হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তহবিলে অনুদান প্রদান করতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান নোবেল বিজয়ী ড. মূহাম্মদ ইউনুস। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে শফি আহমদ চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকা এবং তার দুই পুত্র আরিফ এ চৌধুরী ও আসিফ এ চৌধুরীর পক্ষ থেকে ১ কোটিসহ মোট ২ কোটি ৫০ লক্ষ টাকার ৩টি চেক প্রদান করেন।

Manual8 Ad Code


 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code