নেতাকর্মীদের সিলেট যুবদলের সতকর্তা

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

নেতাকর্মীদের সিলেট যুবদলের সতকর্তা

Manual7 Ad Code

কারো ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না বলে ঘোষণা দিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতারা।

মঙ্গলবার গণমাধ্যমে জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদের পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।

Manual3 Ad Code

বিবৃতিতে সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহবান জানিয়ে বলা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগরের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পতিত স্বৈরাচারের দোসর ও গণতন্ত্র বিরোধী প্রেতাত্মারা নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। অর্জিত বিজয়কে কোনো অবস্থায় প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবেনা।

Manual8 Ad Code

এতে আরো বলা হয়- ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা বিভিন্ন স্থানে ঘটছে। সংঘটিত অপ্রীতিকর ঘটনার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। তবুও সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের নাম ভাঙ্গিয়ে কিংবা দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কর্মকান্ডে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

Manual6 Ad Code

এছাড়া অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক লেখা দিচ্ছেন। যা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখা কোনভাবেই সমর্থন করেনা। বরং কঠোরভাবে নির্দেশনা দেয়া যাচ্ছে যে দলীয় শীর্ষ নেতৃবৃন্দ সহ কারো বিরুদ্ধে এমন কোনো কটুক্তি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। তাই সকলকে এসব পরিহার করে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহবান করা যাচ্ছে। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code