জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

Manual1 Ad Code

সিলেটের জাফলংয়ে গোসল করতে নেমে নদীর পানিতে ডুবে জাওয়াত আহমেদ (২৫) নামের এক পর্যটক নিহত হয়েছেন।

Manual4 Ad Code

শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টের ঝর্ণা সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

নিহত আহমেদ জাওয়াদ ময়মনসিংহ জেলা শহরের নাহার রোডের ডা. আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাওয়াত আহমদসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টের ঝর্ণা সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code