২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর হাতে আটক হয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক বাদশা। তিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে র্যাবের একটি দল তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে।
র্যাব-৯ এর শ্রীমঙ্গল কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল নোমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে সহিংসতার মামলা রয়েছে। এ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D