২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট অঞ্চলে কর্মরত এসআই কাজী আতিকুর রহমানের (৩৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের আরেক সদস্য।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, অফিসিয়াল কাজে আতিকুর রহমান মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সাইফুল ইসলাম জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D