সিলেটে আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন গ্রেফতার

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

সিলেটে আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাট উপজেরার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম নিজাম উদ্দিনকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১ টায় সিলেট এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার নিজাম উদ্দিন সিলেটের গোয়াইঘাটের মৃত নুর মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

তিনি সিলেট কোতোয়ালি মডেল থানায় গত ২০ আগস্ট দায়েরকৃত একটি মামলার (নং ১৫/৩৭০) আসামী।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট