২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪
ডাকাতিকালে ডাকাত দলের সদস্যদের হাতে গৃহকর্তা খুনের মামলার রায়ে ডাকাত দলের দুই সদস্যকে যাবজ্জীবন ও অপর চার সদস্যকে ১০ বছরের কারাদন্ড রায় দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক।
বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত)’র বিজ্ঞ বিচারক তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন। একই রায়ে দন্ডপ্রাপ্ত আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে লালন মিয়া (৩৪) একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে নাজমুল আলী (৪০)।
একই রায়ে একই মামলায় ১০ বছরের কারাদন্ড প্রাপ্তরা হলেন-জেলার শান্তিগঞ্জের দরগাপাশা গ্রামের আলিম উদ্দিনের ছেলে মনফর আলী (৪৫), গেদাউল্লাহর ছেলে জাহান আলী (৩৫), আফতর উল্লাহর ছেলে আব্দুল হাই (৩৫), আমির উদ্দিনের ছেলে ইয়াহিয়া (৩৫)।
প্রসঙ্গত, ২০০৯ সালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ডাকাতিকালে বাঁধা দিতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হাতেই খুন হন গৃহকর্তা।
বৃৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ(১ম আদালত)’র আইনজীবী ও মামলা সুত্রে জানা যায়, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা হাবিব আলীর বাড়িতে ডাকাতিকালে বাঁধা দিতে গিয়ে ডাকাতদলের সদস্যরা নির্মমভাবে গৃহকর্তা হাবিব আলীকে খুন করে।
পরদিন নিহতের ছেলে নজির আলীর বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার বাদী পক্ষে মামলা পরিচালনাকারি আইনজীবী এপিপি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া আদালতের বিজ্ঞ বিচারকের দেয়া বুধবার ওই রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D