জগন্নাথপুরে ৪ শতাতিক রোগীর চক্ষু পরীক্ষা, ৫৫ জনের ছানি অপারেশন

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

জগন্নাথপুরে ৪ শতাতিক রোগীর চক্ষু পরীক্ষা, ৫৫ জনের ছানি অপারেশন

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে শাহজালাল আই কেয়ার আয়োজিত এবং যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মারুফ আহমদ এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং রোগীদের ছানি অপারেশন করা হয়েছে।

১ অক্টোবর মঙ্গলবার সৈয়দপুর চৌধুরী বাড়িতে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাক) এর সভাপতি সোলেমান হোসেন এর সভাপতিত্বে এবং সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাক) এর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম হিরন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল আই কেয়ার এর চেয়ারম্যান ডাঃ সাহেদ আহমদ, মাওলানা চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব সৈয়দ আবু আলী, সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সৈয়দ সানাওর আলী প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট