​​​সিলেট সীমান্তে পৌনে ১ কোটি টাকার ভারতীয় চিনি ও চা-পাতা আটক

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

​​​সিলেট সীমান্তে পৌনে ১ কোটি টাকার ভারতীয় চিনি ও চা-পাতা আটক

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির বিশেষ অভিযানে গোয়াইনঘাট সীমান্তে ৮৭১ বস্তা ভারতীয় চিনি ও ১৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির বিশেষ অভিযানে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর ও তামাবিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সোমবার সকালে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন প্রতাপপুর বিওপি ও তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩,৫৫০ কেজি অর্থাৎ ৮৭১ বস্তা ভারতীয় চিনি এবং ১৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৪ লক্ষ ৬১ হাজার ৩ শত টাকা।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও চা-পাতা আটক করা হয়। আটককৃত মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট