২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি জননেতা রাজীব আহসান বলেছন, জনগণের সকল অধিকার নিশ্চিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি বিগত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে গুম, খুন, নিপীড়নের হাত থেকে জনগণ মুক্তি পেয়েছে। আমরা জনগণের জন্য কাজ করছি। আমরা চেষ্টা করছি সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে। সকল মানুষের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে কাজ করছে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গসহযোগি সংগঠন গুলো। বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ধাপ। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিযুক্ত করেন। আমরা চাই অন্তর্র্বতীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনমুখী যে সংস্কার দরকার তা করে নির্বাচনের উদ্যোগ নেন। জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন যেমন দরকার তেমনি প্রশাসন, বিচার বিভাগ ও ভোটের অধিকার এই তিনটি মৌলিক স্তম্ভের সংস্কার করে অন্তর্র্বতীকালীন সরকারকে নির্বাচনের রূপরেখা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।
তিনি রবিবার দেশনায়ক তারেক রহমান নির্দেশনায় সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে বিএনপির ধানের শীষের প্রতীক প্রদান ও আলাপকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাক্তার জাহিদুল কবির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান ও মহানগর সেচচাসেবক দল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D