২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪
সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (২৮সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের সময় সিলেট নগরী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে রোববার সকালে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গোলাম কিবরিয়া মাসুক সিলেট নগরীর শেখঘাট কলাপাড়া দুর্বার-১০ নম্বর বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D