২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে (৪১) আটক করেছে বড়লেখা থানা পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকার শ্বশুরবাড়িতে থেকে তাকে আটক করা হয়। দিনার সিলেটের মোগলবাজার এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে।
সূত্র জানায়, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়িতে ছিলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
বড়লেখা থানার ডিউটি অফিসার এসআই বিনয় রায় শনিবার সকাল সাতটায় সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে আটকের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D