২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
সিলেটে প্রায় পৌনে তিন লাখ টাকার ভারতীয় চোরাই চিনিসহ ৩ জনকে আটক করেছে এসএমপির শাহপরান থানা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শাহপরান থানাধীন বটেশ্বর বাজারে একটি দোকানে ভারতীয় চোরাই চিনি প্যাকেট করার সময় তাদের আটক করা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এসএমপির মিডিয়া কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানা পুলিশের একটি দল বটেশ্বর বাজারের পান্না মার্কেটে তামাম বস্ত্রালয়ে অভিযান চালিয়ে প্যাকেটজাত করার সময় ৫০ বস্তায় মোট ২ হাজার দুইশত ষাট কেজি ভারতীয় চিনি উদ্ধার করে। যার আনুমানিক বাজার মুল্য দুই লক্ষ একাত্তর হাজার দুইশত টাকা।
এসময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সিলেটের শাহপরান থানাধীন কানুগুল এলাকার মৃত আতিব আলীর ছেলে মোঃ সুফিয়ান (৪১), জৈন্তাপুর থানার খানচা বাগান এলাকার অনন্ত রায়ের ছেলে অঞ্জন রায় (৩৫) ও৷ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বড় মাকুয়া এলাকার মোঃ মুনাই মিয়ার ছেলে মোঃ কলিম উদ্দিন (৩৪)।
এবিষয়ে এসএমপির মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে শাহপরান থানার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D