সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় চিনিসহ যুবক আটক

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪

সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় চিনিসহ যুবক আটক

সিলেটে পুলিশের অভিযানে ধরা পড়েছে এক ট্রাক ভারতীয় চোরাই চিনি। এসময় আটক করা হয়েছে একজন চোরাকারবারিকে। আটক মোঃ আলা উদ্দিন (৪২) জৈন্তাপুর উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশানর (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত চারটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় ঐ ট্রাকটি আটক করে পুলিশে। পরে ট্রাকটি তল্লাশি করে ৯৯ বস্তা ভারতীয় চোরাই চিনি পাওয়া যায়। চোরাই চিনিসহ ট্রাকটি জব্দ করে সঙ্গে থাকা একজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

আটক চোরাকারবারিকে গ্রেফতার দেখিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট