গোয়াইনঘাটে বিদেশি মদ ও নগদ টাকাসহ যুবক আটক

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪

গোয়াইনঘাটে বিদেশি মদ ও নগদ টাকাসহ যুবক আটক

সিলেটের গোয়াইনঘাটে সেনাবাহিনীর অভিযানে বিদেশি মদ, ভারতীয় চা পাতা ও নগদ অর্থসহ এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাফলং চা বাগান এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক বিভাস ছত্রী (৩২) গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং গ্রামের মৃত প্রমথ ছত্রীর ছেলে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর একটি দল জাফলং চা বাগান এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে সেনা সদস্যরা জাফলং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিভাস ছত্রীকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮৯ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ২৩৪ কেজি ভারতীয় চা পাতা ও নগদ চার লক্ষ সাতান্ন হাজার টাকা।

শুক্রবার ভোর পাঁচটার দিকে বিভাসকে মদ, চা পাতা ও নগদ অর্থসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট