২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪
সিলেটে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। জেলা সদরের সকল মন্দির, ক্লাবের প্রতিমা তৈরির কাজে ব্যাস্ত সময় পার করছেন কারিগররা। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সিলেট মহানগর ও জেলায় ৫৯৩টি মণ্ডপে এবার পূজা আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর এবং জেলা শাখা সূত্রে জানা গেছে, সিলেট জেলায় আসন্ন দুর্গোৎসবে মোট ৪৪০টি মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি চলছে। তার মধ্যে সার্বজনীন ৪০৮টি ও পারিবারিক ৩২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর সিলেট মেট্রোপলিটন এলাকায় চলছে ১৫৩টি মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি। তার মধ্যে সার্বজনীন ১৩৬টি ও পারিবারিক ১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন পাল বলেন, সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও প্রশাসন মিলে দুর্গোৎসব সফল করার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D