২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪
মহালয়া উদ্যাপন পরিষদ শ্রীহট্ট-১৪৩১ বঙ্গাব্দের কার্যকরী পরিষদের ব্যবস্থাপনা উপ-কমিটির এক জরুরী সভা ২৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর চৌহাট্টাস্থ চলন্তিকা প্রিন্টার্সের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
পরিষদের উপদেষ্টা সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, প্রাক্তন সভাপতি এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, সভাপতি বিনয় ভূষণ তালুকদার।
সভায় বক্তব্য রাখেন উপ-কমিটির সদস্য ইমেগ্রেশন এডভাইজার নিরঞ্জন চন্দ্র চন্দ, ব্যাংকার দ্বীপক কুমার দাশ, ব্যবসায়ী নিধীর রঞ্জন সূত্রধর, ব্যাংকার অরুণ কুমার বিশ^াস, অসিত কুমার সূত্রধর, এন.জি.ও কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, ব্যবসায়ী চন্দ্র শেখর দে চপল, রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সন্তোষ রঞ্জন পাল, ববিতা বর্মণ, রজত চক্রবর্ত্তী, সাংস্কৃতিক কর্মী অমিত ত্রিবেদী, সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য বাচিক শিল্পী শর্মিলা দেব পূরবী প্রমুখ।
সভায় আসন্ন ৩ দিনব্যাপী মহালয়া উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন উপ-কমিটির মাঝে দায়িত্ব অর্পণ করা হয়। উৎসব উদযাপন উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি সভা, আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়ায় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
পরিষদের সম্মানিত সকল উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪৩১ বঙ্গাব্দের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D