সিলেটে ৪ আগস্ট সহিংসতার ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪

সিলেটে ৪ আগস্ট সহিংসতার ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনা সরকার পতনের আগের দিন সিলেট মহানগরের নয়সাড়কে নাশকতা সৃষ্টির মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সিপারকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নজরুল সুবিদবাজার এলাকার রফিক আহমদের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মো. মশিহুর রহমান সোহেল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শেখ হাসিনা সরকার পতনের আগের দিন ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট মহানগরের নয়াসড়ক এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে দায়েরকৃত মামলার আসামি এই নজরুল। মামলার ৪৩ নং আসামি তিনি।

গ্রেফতারের পর নজরুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছ র‍্যাব।