২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে (৫৬) সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অদুদ আলম ছাতকের কালারুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। ৩ সেপ্টেম্বর সিলেট কোতোয়ালি থানায় নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় (এফআইআর নং-০৬/৪০৫) আসামি তিনি।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মো. মশিহুর রহমান সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অদুদকে সিলেট কোতোয়ালি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D