জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় শাড়ী থ্রী পিস জব্দ

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় শাড়ী থ্রী পিস জব্দ

সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রীপিস, থান কাপড় সহ একটি ডিআই পিকআপ আটক করা হয়েছে।

সেনাবাহিনীর সূত্র জানান, ২০ সেপ্টেম্বর শুক্রবার সেনাবাহিনীর টহলদল দরবস্ত-চতুল রাস্তায় টহল কাজে নিয়োজিত ছিলো। ভোর আনুমানিক সাড়ে ৬ টায় সেনাবাহিনীর টহলটিম দরবস্ত অভিমুখে যাত্রাকালীন সময়ে পিছন হতে একটি কালো রংয়ের নাম্বার প্লেট বিহীন বেপরোযা গতিতে ডিআই পিকআপ সেনাবাহিনীর গাড়ীকে ওভারটেক করে। এতে করে টহলে থাকা সেনাবাহিনী টিমের সন্দেহ হলে দ্রুত সেই ডিআই পিকআপের পিছু নেয় টহলটিম। চোরাকারবারি দলের সদস্যরা দরবস্তের নয়াগাতি এলাকায় পৌছে চতুল সড়ক থেকে ডিআই গাড়ী নামিয়ে পার্শ্ববর্তী নদীর পাড়ে নিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। সোনবাহিনী জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়।

জৈন্তাপুর মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে উপ পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে সোনাবাহিনীর সহায়তায় গাড়ীতে থাকা ভারতীয় কাপড়ের চালান জব্দ করে থানায় নিয়ে আসে।

আটককৃত ভারতীয় কাপড়ের চালানে ৬২২ পিছ শাড়ী, ১৩২ পিছ থ্রী পিছ, ৬৪ পিছ থান কাপড় ও ৩৭৫ গজ থান কাপড় ছিলো।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন উক্ত ঘটনায় তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ ঘটনায় কাপড়ের চালান বহনকাজে ব্যবহৃত ডিআই পিকআপটিও জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফুল হক জানান, প্রতিদিনের মত সেনাবাহিনীর টহল টিম দরবস্ত চতুল রাস্তায় টহল কাজে নিয়োজিত ছিলো। টহল কালে ভারতীয় চোরাচালান পন্যবাহি গাড়ীটি আটক করা হয়।