২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে ভুয়া সমন্বয়ক সেজে ব্যক্তিগত ও পারিবারিক আক্রোশে সুনামগঞ্জের তাহিরপুরে ছাত্রসহ নিরপরাধ মানুষের নামে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের মেইন রোডে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ বৈষম্যবিরোধী ছাত্র জনতা ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক নেই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়ক দাবি করে দেশের এই পরিস্থিতিকে পুজি করে স্থানীয় একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য গত ৭ সেপ্টেম্বর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আলা উদ্দিনের ছেলে আজিজুর রহমান (২৩) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে মামলাটি দায়ের করে। মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের বেশিরভাগই নিরপরাধ সাধারণ মানুষ ও ছাত্র। এবং তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। তাই ব্যক্তিগত আক্রোশ মিটানোর জন্য দায়ের করা মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক মামলা থেকে নিরপরাধ ব্যক্তি ও ছাত্রদের অব্যবহিত দেয়ার জোর দাবি জানানো হয় মানববন্ধনে।
এ সময় বক্তব্য রাখেন, বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের ছাত্র জুবায়ের আহমেদ, মোহাম্মদ উজ্জ্বল হাসান,রাহান আহমেদ, ইমন,আব্দুল্লাহ,আজাহারুল ইসলাম, ইসমাঈল জাদিব প্রার্থীব প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D