২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪
হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনের এক সমন্বয়কে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট পৌর শহরের বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কামরুল ইসলাম (২০) চুনারুঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজান মিয়ার ছেলে। তিনি ছাত্র আন্দোলনে সমন্বয়কের ভূমিকায় ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, সম্প্রতি চুনারুঘাট বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলামের ফেইসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তার সঙ্গে কথা কাটাকাটি হয় কয়েকটি ছেলের। এর জের ধরে রাতে তাকে বেধড়ক পেটানোর পাশাপাশি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওসি হিল্লোল রায় বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D