২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪
সিলেটের শাহপরাণ এলাকার একটি বাসা থেকে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শাহপরাণ থানাধীন সোনারপাড়া এলাকার নবারুন ১০৮ নং বাসার জানালার গ্রিলে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেহটি উদ্ধার করা হয়।
নিহত সীমা বেগম (১২) কানাইঘাট উপজেলার আবুল কালামের মেয়ে। সীমা অনেক দিন ধরে মইনুর রহমানের বাসায় (নবারুন ১০৮) কাজ করতো।
মরদেহ উদ্ধারের বিষয়টি শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসাইন নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে আত্মহত্যা হলে কী কারণে করেছে সেটি খোঁজ নেওয়া হবে। এছাড়া সীমার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে সেটিও তদন্ত করা হবে। মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D