২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহ্য ও ওলি-আউলিয়াদের সম্মান রক্ষায় সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ওলিকূল শিরমণি হযরত শাহজালাল (রহ.) আজ থেকে সাতশত বছর পূর্বে ইসলামের ওমিয় বাণী নিয়ে বাংলায় আগমন করেন। তাঁর আগমনে এই উপমহাদেশে ইসলামের ঝাণ্ডা উড়ে। যুগ যুগ ধরে এই দেশে বিভিন্ন সম্প্রদায় শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে।
যুগ যুগ ধরে এই সিলেটের জনসাধারণ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। বিগত ৫ আগস্ট-২০২৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পঠ-পরিবর্তন ঘটেছে। হযরত শাহজালাল (রহ.) সম্মান রক্ষার্থে আমরা এমন কোন অনাকাংখিত কিছু করব না, যা সিলেটবাসীর শান্তিপূর্ণ অবস্থানে ব্যাঘাত ঘটে।
নেতৃবৃন্দ বলেন, যে কোন উদ্ভুত সমস্যা সিলেটবাসী সকলে মিলে আলোচনার মাধ্যমে সমাধান করবো। যা সিলেটবাসী কামনা করেন। আসুন আমরা সবাই মিলে যে কোন সমস্যা আলোচনার টেবিলে সমাধানের চেষ্টা করি। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন সিলেটের পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D