২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪
সিলেট নগরীতে স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মনজুর আহমদসহ দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত মনজুর আহমদকে উন্নত চিকিৎসার জন্য রোববার রাতেই ঢাকায় পাঠানো হলে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী রুমেল আহমদকেও কোপায় দুর্বৃত্তরা।তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে বনকলাপাড়ার একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে।
মনজুর আহমদ বনকলাপাড়া লাল-সবুজ আবাসিক এলাকার মোতাহার মিয়ার ছেলে। আহত রুমেল আহমদ একই এলাকায় বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্বৃত্তরা মনজুরের হাত ও পায়ের রগ কেটে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।
ঘটনার পর রুমেল আহমদ দাবি করেন, গত সিটি নির্বাচনের সময়ের বিরোধের জেরে ছাত্রশিবিরের কিছু নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। তবে হামলাকারীদের নাম নিশ্চিত করতে পারেননি তিনি। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D