২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৭২ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।
রোববার (৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি সদরদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২৯ কেজি ১৩১ গ্রাম স্বর্ণ, ১৬ কেজি ৩০০ গ্রাম রূপা, ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ, ১ লাখ ২১ হাজার ৫৫১টি কসমেটিক্স পণ্য, ২৫ হাজার ৯২২টি ইমিটেশন গহনা, ১২হাজার ১৮৩টি শাড়ী, ৪ হাজার ৫৭টি তৈরি পোশাক, ২ হাজার ২৬১ মিটার থান কাপড়, ২ হাজার ২৭ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৩১ কেজি ৫০০ গ্রাম চা পাতা, ৩ লাখ ৯১ হাজার ৪৩ কেজি চিনি, ১৭ হাজার ৩৮০ কেজি কয়লা, ১৯ হাজার ৪৩৯টি মোবাইল ডিসপ্লে, ১ লাখ ২৬ হাজার ৩০৪টি চশমা, ১ হাজার ৩৬৬ কেজি ৫০০ গ্রাম জিরা, ৬টি ট্রাক, ১২টি পিকআপ, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯টি ট্রলি, ১৯১টি নৌকা, ১৭টি সিএনজি/ইজিবাইক, ৩৮টি মোটরসাইকেল এবং ৩২টি বাইসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ২টি গান জাতীয় অস্ত্র, ১টি মর্টার শেল, ১টি ম্যাগাজিন এবং ১৮ রাউন্ড গুলি।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১২ লাখ ৬১ হাজার ৪৬৭ পিস ইয়াবা, ১২ কেজি ৯১৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৭ কেজি ৩৫ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭২৬ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৭৫৬ বোতল বিদেশী মদ, ৫৬৮ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৫৯ ক্যান বিয়ার, ১ হাজার ৩৭৭ কেজি ৫৮ গ্রাম গাঁজা, ১ লাখ ৭৪ হাজার ২৮৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৯ হাজার ৫৯৭টি নেশাজাতীয় ট্যাবলেট, ৩ হাজার ৯৮০ বোতল ইস্কাফ সিরাপ, ১ কেজি ২৫০ গ্রাম কোকেন, ১ হাজার ৪৫ বোতল এমকেডিল/কফিডিল, ২ লাখ ৮০ হাজার ১১৫টি বিভিন্ন প্রকার ওষুধ, ২০ বোতল এলএসডি এবং ৭ লাখ ৪৭ হাজার ৯৭০টি অন্যান্য ট্যাবলেট।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৩ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৫ জন বাংলাদেশী নাগরিক ও ২২ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ৪ হাজার ৫০৬ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D