২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে অজ্ঞাতনামা একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে রেলপথের রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ৯টার দিকে রেলওয়ে সেতুর নিচে তাদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকরা তখন নারীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত পুরুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেন। কিন্তু দুপুর ১২টার দিকে পুরুষটিও মারা যান।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, তাদের পরিচয় শনাক্ত না করা গেলেও ধারণা করা যাচ্ছে তারা স্বামী-স্ত্রী ছিলেন। এবং অসাবধানবশত তারা ট্রেন থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া তাদের পরিচয় শনাক্তেরও চেষ্টা করছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D