৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা এগিয়ে নেওয়া হচ্ছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত কলেজশিক্ষার্থী শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফের (১৭) বাসায় যান তিনি। সেখানে আহনাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে নাহিদ এ কথা জানান।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগিরই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।
আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের দেশ মনে রাখবে জানিয়ে তিনি বলেন, শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছে। তাদের তালিকা করা হচ্ছে।
ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে জানিয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, এখন থেকে যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আহনাফের পরিবারের পাশে দাঁড়াবো আমরা।
এর আগে শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজখবর নেন। এ সময় বাসায় আহনাফের মা, বাবা, দুই ভাই এবং খালা উপস্থিত ছিলেন।
আহনাফ রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D