সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী ওমর ফারুক রানা (২৩) সিলেটের ওসমানীনগর উপজেলার অলীমপুর গ্রামের আলী নুরের ছেলে। ওমর ফারুক তাজপুর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি তাজপুর কদমতলায় থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট নগরী থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে গাড়ি চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী ওমর ফারুক রানা।

দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন।

পরে সেখানে পুলিশ এবং ফায়াস সার্ভিসের লোকজন উপস্থিত হন। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট