২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
সিলেট মহানগরীর খাদিমপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ রাস্তার পাশে পড়ে আছে। পরবর্তীতে শাহপরাণ (রহ.) থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫-৫০ বছর হতে পারে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবরের ভিত্তিকে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, ভবঘুরে টাইপের এক ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। লাশটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, যেকারণে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি স্বাভাবিক মৃত্যু।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D