২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
দেশের স্বনামধন্য সাবেক অর্থমন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও উপমহাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, জাতীয় সংসদে সর্বাধিক বাজেট পেশকারী, আলোকিত সিলেটের রূপকার-উন্নয়নের বরপুত্র ও সিলেট বিভাগের স্বপ্নদ্রষ্টা ভাষা সৈনিক এম সাইফুর রহমান এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি।
বৃহষ্পতিবার বাদ যোহর শাহজালাল (রঃ) দরগাহ প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে সিলেট জেলা বিএনপি ও জেলার আওতাধীন উপজেলা-পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
উল্লেখ্য ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বাহারমর্দন থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে সড়ক পথে ঢাকা যাওয়ার পথে সিলেট-ঢাকা মহাসড়বের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন খ্যাতিমান এই অর্থনীতিবিদ। শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দানের নিজ বাড়িতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D