২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪
রাজধানীর লালবাগে একটি সাবলেট বাসা থেকে শায়লা শিকদার (২২) নামের ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহত শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী বলে জানা গেছে। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামে আলআমিন শিকদারের মেয়ে। শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
শায়লার মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় সাবলেট রুমে থাকতেন তিনি। ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান। এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শায়লা। পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে বিকাল পৌনে ৪টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, শায়লার গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D