৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪
কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি ও করপোরেট অফিস, বাসস্থান, বিপণিবিতান ও দোকানে তল্লাশি চালাচ্ছে। এ ছাড়া মুঠোফোনে কল করেও চাঁদাবাজির চেষ্টা করছে তারা। জনসাধারণকে এ বিষয়ে প্রতারিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করেছে সেনাবাহিনী।
বুধবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ ও র্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না।
এমন অবস্থায় জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করেছে আইএসপিআর। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D